চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১২ জুন ২০২৬
০২:৫৭ অপরাহ্ন
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেটে ওসমানী শিশু উদ্যানসংলগ্ন এলাকা থেকে ৫টি সুইচ গিয়ার চাকু উদ্ধার
সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৫টি ধারালো ফোল্ডিং (সুইচ গিয়ার) চাকু উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯টা ৫৫ মিনিটে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির-এর দিকনির্দেশনায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে কোতোয়ালী মডেল থানাধীন ধোপাদিঘীরপাড় এলাকার ওসমানী শিশু উদ্যানসংলগ্ন পাবলিক টয়লেটের পাশে পানি নিষ্কাশনের ড্রেনের ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি ধারালো ফোল্ডিং (সুইচ গিয়ার) চাকু উদ্ধার করা হয়। পরে চাকুগুলো জব্দ করে থানার হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15936
Page of