logo
চ্যানেল জৈন্তা নিউজ
সারাদেশে ০২ জুন ২০২৬ ০২:০৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

রাত ১০টার বদলে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল

চ্যানেল জৈন্তা নিউজ ০২ জুন ২০২৬ ০২:০৫ অপরাহ্ন সারাদেশে
চ্যানেল জৈন্তা নিউজ ০২ জুন ২০২৬ ০২:০৫ অপরাহ্ন
রাত ১০টার বদলে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল

বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রমের অংশ হিসেবে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে বিলবোর্ডের বাতি বন্ধ এবং মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।


সোমবার (১ জুন) বিদ্যুৎ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।


বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা স্মারকে বলা হয়, এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে ঈদুল আজহা উপলক্ষে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অদ্য ১ জুন ২০২৬ থেকে আবারও রাত ১০টার পরিবর্তে সন্ধ্যা ৭টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকান খোলা রাখা হবে।


এছাড়া দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।


স্মারকে আরও বলা হয়, সকল বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।


এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।


বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. আসাদ স্বাক্ষরিত এ নির্দেশনা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15766
Page of