logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২৩ মে ২০২৬ ১২:৩৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

রামিসা-ফাহিমা হত্যার প্রতিবাদে দিরাইয়ে বিক্ষোভ ও মানববন্ধন

চ্যানেল জৈন্তা নিউজ ২৩ মে ২০২৬ ১২:৩৮ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৩ মে ২০২৬ ১২:৩৮ অপরাহ্ন
রামিসা-ফাহিমা হত্যার প্রতিবাদে দিরাইয়ে বিক্ষোভ ও মানববন্ধন

দিরাই প্রতিনিধি:


শিশু রামিসা ও ফাহিমা হত্যাসহ সারাদেশে শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২২ মে) বাদ জুম্মা দিরাই সমাজসেবা ফাউন্ডেশন-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।


দিরাই বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন দিরাই সমাজসেবা ফাউন্ডেশন-এর সিনিয়র সহ-সভাপতি ড. সমিধ বরণ দাস রতন। সভা পরিচালনা করেন ফাউন্ডেশনের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মারুফ হাসান।


এসময় বক্তব্য রাখেন আতাহার আলী রাহাত, সাংবাদিক আব্দুল্লাহ রাজী, ফাউন্ডেশনের সহ-সভাপতি মাসুম মিয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক গোলাম জিলানী, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইমরান আহমদ, সদস্য মামুন মিয়া, আফাজ উদ্দিনসহ আরও অনেকে।


বক্তারা বলেন, দেশে একের পর এক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। শিশু রামিসা ও ফাহিমার মতো নিষ্পাপ শিশুদের নির্মম হত্যাকাণ্ড পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছে। এ ধরনের নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।


বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি শিশু নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং শিশু হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15577
Page of