logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২৩ মে ২০২৬ ১২:৩৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কোম্পানীগঞ্জে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

চ্যানেল জৈন্তা নিউজ ২৩ মে ২০২৬ ১২:৩৬ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৩ মে ২০২৬ ১২:৩৬ অপরাহ্ন
কোম্পানীগঞ্জে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

প্রাথমিক জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ উদযাপন উপলক্ষে এ দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ক্ষুদে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর।


বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৪টায় উপজেলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে। অনুষ্ঠান পরিচালনা করেন সুন্দাউরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল রায়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জজ আদালতের পিপি ও জেলা বিএনপি নেতা এডভোকেট কামাল হোসাইন, উপজেলা শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্র চন্দ্র, উপজেলা প্রাথমিক শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আবুল খায়ের, ক্রীড়া ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী মামুনুর রশীদ এবং কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন।


অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন পণ্য পুরস্কার তুলে দেন। পুরস্কার পেয়ে ক্ষুদে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও হাসিমুখে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।


এ সময় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে টুকের বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ দিলারা বেগম, জীবনপুর সরীন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ, প্রধান শিক্ষক রমজান আলী, সহকারী শিক্ষক রিপন আহমদ, আঃ রহিম, রওশন আরা ও শেলন আক্তারসহ অনেকে উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15576
Page of