logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৩ মে ২০২৬ ০২:৩৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে বটি দা দিয়ে দেড় বছরের কন্যাকে হত্যা, আটক মা

চ্যানেল জৈন্তা নিউজ ২৩ মে ২০২৬ ০২:৩৬ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৩ মে ২০২৬ ০২:৩৬ পূর্বাহ্ন
সিলেটে বটি দা দিয়ে দেড় বছরের কন্যাকে হত্যা, আটক মা

সিলেটে দেড় বছরের নিজ কন্যাসন্তানকে বটি দা দিয়ে গলা কেটে হত্যার এক রোমহর্ষক ও মর্মান্তিক ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) ভোরে পুরাতন কালারুকা গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত মা সুবিনা বেগমকে আটক করেছে পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, তিনি মানসিক রোগে ভুগছিলেন।


নিহত শিশুর নাম মাইমুনা জান্নাত তোহা (১ বছর ৮ মাস)। সে ওই গ্রামের মৃত খুরশিদ আলীর ছেলে আমির আলীর মেয়ে। আটকৃত শিশুর মা সুবিনা বেগমের বয়স ২৫ বছর।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে আমির আলী ফজরের নামাজ আদায় করছিলেন। এ সময় তার স্ত্রী সুবিনা বেগম নিজ বসতঘরের ভেতরে ঘুমন্ত শিশু মাইমুনা জান্নাত তোহাকে ধারালো বটি দা দিয়ে গলা কেটে হত্যা করেন। নামাজ শেষে ঘরে ফিরে আমির আলী মেয়ের রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শামসুল হাবীব। তিনি জানান, খবর পেয়ে সিলেট মহানগর পুলিশ-এর জালালাবাদ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা সুবিনা বেগমকে আটক করে থানায় নিয়ে আসে।


ওসি আরও জানান, নিহত শিশু মাইমুনার সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া আটক সুবিনা বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15570
Page of