logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৮ মে ২০২৬ ১২:৩৫ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কোম্পানীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চ্যানেল জৈন্তা নিউজ ১৮ মে ২০২৬ ১২:৩৫ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৮ মে ২০২৬ ১২:৩৫ পূর্বাহ্ন
কোম্পানীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা-এ বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, কোম্পানীগঞ্জ উপজেলা শাখা।


শনিবার (১৬ মে) সকাল ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ হলরুম-এ উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে নার্সারি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ১৪৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩০ জন, ‘এ’ গ্রেডে ৩৪ জন এবং বিশেষ গ্রেডে ৮০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।


উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও মেধাবী শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।


বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুহিব উল্লাহ।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিফতাহুল আলম এবং আব্দুল আলীম।


প্রধান অতিথির বক্তব্যে মুহিব উল্লাহ বলেন, “মেধা যাচাই করতে হলে প্রয়োজন সুস্থ প্রতিযোগিতা। প্রতিবছর বৃত্তি পরীক্ষার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে লেখাপড়ার আগ্রহ বাড়ছে। অভিভাবকরাও তাদের সন্তানদের সাফল্যে আনন্দিত হচ্ছেন।”


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন তজমুল আলী সুন্দর, গিয়াস উদ্দিন, আনোয়ার সুমন, ফখর উদ্দিন, আজাদুর রহমান, নাসরিন আক্তার, জগদীশ পুরকায়স্থ, জুবায়ের আহমদ, আবু সিদ্দিক, মাহবুবুর রহমান ও নাঈয়ূম মিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও সুধীজন।


শেষে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15455
Page of