logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৮ মে ২০২৬ ১১:৩০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট জেলা কৃষি খামার শ্রমিক ট্রেড ইউনিয়ন কমিটির অনুমোদন লাভ:সভাপতি ছাদিক, সম্পাদক মালেক

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ মে ২০২৬ ১১:৩০ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ মে ২০২৬ ১১:৩০ অপরাহ্ন
সিলেট জেলা কৃষি খামার শ্রমিক ট্রেড ইউনিয়ন কমিটির অনুমোদন লাভ:সভাপতি ছাদিক, সম্পাদক মালেক

সিলেট জেলা কৃষি খামার শ্রমিক ট্রেড ইউনিয়নের ১০৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৩ এপ্রিল রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন আঞ্চলিক শ্রম দপ্তর সিলেটের উপ-পরিচালক অধীর চন্দ্র বালা ও আঞ্চলিক শ্রম দপ্তর সিলেটের সহকারী পরিচালক মো: আবুল বাশারের স্বাক্ষরিত একপত্রে সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি মো. ছাদিকুর রহমান ছাদিক-কে সভাপতি এবং জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক ও জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক-কে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা কৃষি খামার শ্রমিক ট্রেড ইউনিয়ন (রেজিস্ট্রেশন নং সিলেট-৯৭) এর কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির দায়িত্বশীলগন হলেন সিনিয়র সহ-সভাপতি সিলেট জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, সহ-সভাপতি রফিক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক যুব সংগঠক শামীম আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মো: জসিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো: আজাদ মিয়া, কোষাধ্যক্ষ মো: আব্দুল আহাদ সমু, প্রচার সম্পাদক মো: সিরাজ শিকদার, মো: আশরাফুল হক, দপ্তর সম্পাদক মো: শাহেদ আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক মো: শাহানুর মিয়া, ক্রীড়া সম্পাদক মো: সিদ্দিকুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মো: মুহিত হাসান মুহিত, কার্যকরী সদস্য সোয়েব আহমদ, মো: আবুল হোসেন, মো: আঃ ছালাম, মো: আনিস উদ্দিন ।

নবগঠিত সিলেট জেলা কৃষি খামার শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, সিলেট জেলার কৃষি খামার শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকার নির্ধারিত সুযোগ-সুবিধা আদায়ে তারা বদ্ধপরিকর। নেতৃবৃন্দ আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রদর্শিত পথে কৃষি বিপ্লব ঘটিয়ে এবং খামার শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো। তারা বলেন, কেবল অধিকার আদায় নয়, বরং সিলেট জেলার কৃষি খামার ব্যবস্থাপনাকে আধুনিক ও গতিশীল করার মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ইউনিয়ন। বিজ্ঞপ্তি

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15248
Page of