পশ্চিম জাফলং আদর্শ দাখিল মাদ্রাসায় এডহক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাট প্রতিনিধি।
গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের পশ্চিম জাফলং আদর্শ দাখিল মাদ্রাসার পরিচালনা (এডহক) কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ এপ্রিল (রবিবার) সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি ও শিক্ষানুরাগী আব্দুল কাদির। সভা পরিচালনা করেন বিশিষ্ট মুরব্বি ছেরাগ আলী কালা।
সভায় উপস্থিত ছিলেন পশ্চিম জাফলং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন, ইউপি সদস্য আবুল কালাম, বিশিষ্ট মুরব্বি মইন উদ্দিন, ফয়জুর রহমান লন্ডনী, মুকবুল হোসেন, তাজউদ্দীন, আব্দুর সত্তার বাবুল, যুবনেতা সুরমান আলী, ভারপ্রাপ্ত সুপার আক্তার হোসেন, আজিজুর রহমান আজিজ, এনাম উদ্দিন, সাংবাদিক আমির উদ্দিন, হানিফ উদ্দিন, আয়াজ উদ্দিন, রইছ উদ্দিন, আলতাবুর রহমান, শরিফ উদ্দিন, জুবায়ের আহমদ, মুসলিম উদ্দিন, চান মিয়া, শামীম আহমদসহ জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে সালা উদ্দিন আল মামুনকে সভাপতি, ইমদাদ উল্ল্যাহকে অভিভাবক সদস্য, কামরুজ্জামানকে শিক্ষক প্রতিনিধি এবং মাওলানা আখতারুজ্জামানকে সদস্য সচিব করে ৪ সদস্যবিশিষ্ট এডহক কমিটির প্রস্তাবনা তৈরি করা হয়।
উপস্থিত বক্তারা মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং অবকাঠামোগত উন্নয়নে নবগঠিত কমিটির কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।