logo
চ্যানেল জৈন্তা নিউজ
ধর্ম ৩০ এপ্রিল ২০২৬ ০৬:৪৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
দ্বীনি শিক্ষায় নতুন দৃষ্টান্ত: চিকনাগুলে ছাবাহী কোরআন শিক্ষাবোর্ডের বার্ষিক পরীক্ষায় ৩৪০ শিক্ষার্থীর অংশগ্রহণ

জৈন্তাপুরে ছাবাহী কোরআন শিক্ষাবোর্ডের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩৪০ শিক্ষার্থী

চ্যানেল জৈন্তা নিউজ ৩০ এপ্রিল ২০২৬ ০৬:৪৬ অপরাহ্ন ধর্ম
চ্যানেল জৈন্তা নিউজ ৩০ এপ্রিল ২০২৬ ০৬:৪৬ অপরাহ্ন
জৈন্তাপুরে ছাবাহী কোরআন শিক্ষাবোর্ডের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩৪০ শিক্ষার্থী

নিউজ ডেস্ক। 


সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে ছাবাহী কোরআন শিক্ষাবোর্ডের ৩য় বার্ষিক পরীক্ষা-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলুম চিকনাগুল মাদ্রাসা-মসজিদ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।


জানা যায়, চিকনাগুল ইউনিয়নের মোট ৪৪টি মসজিদ (মক্তব) এর মধ্যে ১৮টি মসজিদ-মক্তবের মোট ৩৪০ জন ছাত্র-ছাত্রী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। স্থানীয়ভাবে দ্বীনি শিক্ষার প্রসার এবং শিশু-কিশোরদের কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চিকনাগুল শাহী ঈদগাহের ইমাম ও খতিব হযরত মাওলানা কারী আব্দুর রউফ, দারুল হাদীস কান্দি মাদরাসার শায়খুল হাদীস মাওলানা মুফতী আতাউর রহমান, চিকনাগুল মাদ্রাসার শিক্ষা সচিব আং আজিজ এবং জামিয়া রহমানিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা হাফিজ আজমল হোসাইন।


এসময় উপস্থিত ছিলেন ছাবাহী কোরআন শিক্ষাবোর্ড চিকনাগুলের কার্যনির্বাহী কমিটির মহাসচিব মাওলানা জুনায়েদ আহমেদ, সভাপতি হিফজুর রহমান, সহ-সভাপতি মালিক আহমেদ, ক্যাশিয়ার আব্দুল্লাহ আব্দুর রশিদ, শিক্ষা সম্পাদক কয়েছ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, সহ-সাংগঠনিক সম্পাদক লুকমান আহমেদ, প্রচার সম্পাদক আজির উদ্দিন, সদস্য গোলাম কিবরিয়া ও দেলোয়ার আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।


ছাবাহী কোরআন শিক্ষাবোর্ড চিকনাগুলের মহাসচিব মাওলানা জুনায়েদ আহমেদ বলেন, “শিশুদের মাঝে কোরআনের শিক্ষা ছড়িয়ে দিতে বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।”


বোর্ডের সভাপতি হিফজুর রহমান তার বক্তব্যে বলেন, “সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের দানশীল ব্যক্তিদের সহযোগিতা পেলে এই মহতী কার্যক্রম আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে। দ্বীনি শিক্ষার প্রসারে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।”


স্থানীয় অভিভাবক ও সচেতন মহল এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15069
Page of