জৈন্তাপুরে মোবাইল কোর্ট: পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনে দুইজনকে ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড
জৈন্তাপুরে মোবাইল কোর্ট: পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনে দুইজনকে ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড
জৈন্তাপুর সিলেট প্রতিনিধি।
সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি এলাকায় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬/১৫ ধারা লঙ্ঘনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
আজ শনিবার (২৮ মার্চ ২০২৬) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত রাংপানি এলাকায় এ অভিযান চালানো হয়। উক্ত মোবাইল কোর্টে দুইটি মামলায় দুইজনকে মোট ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে একজনকে ১৫ (পনেরো) দিন এবং অপরজনকে ১০ (দশ) দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রাণী দেব।
এ ধরনের অভিযান পরিবেশ দূষণ রোধ এবং আইনের যথাযথ প্রয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া দেখা গেছে।
জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রাণী দেব বলেন, “পরিবেশ সংরক্ষণ আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। জনস্বার্থে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সকলকে পরিবেশ রক্ষায় সচেতন হতে অনুরোধ করছি।”