logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ২৭ মার্চ ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

স্বাধীনতা দিবসে সিলেটে পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ মার্চ ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ মার্চ ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন
স্বাধীনতা দিবসে সিলেটে পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

সিলেট, ২৬ মার্চ ২০২৬: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেটে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন সিলেট জেলার সম্মানিত পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয় ও সিলেট রেঞ্জ সদরে অবস্থিত সকল ইউনিট প্রধানগণ।

দিবসটি উপলক্ষে প্রথমে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সিলেট জেলা পুলিশ লাইন্সে স্থাপিত স্মৃতি চিরন্তন এবং স্মৃতি-৭১-এ শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলার সম্মানিত পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয় ও সিলেট রেঞ্জ সদরে অবস্থিত সকল ইউনিট প্রধানগণ।

পরবর্তীতে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পুলিশ সুপার মহোদয়।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14376
Page of