logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ২৭ মার্চ ২০২৬ ১০:২৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বাঁশঝাড় থেকে গুলিসহ এয়ারগান ও শটগানের কার্তুজ উদ্ধার

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ মার্চ ২০২৬ ১০:২৩ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ মার্চ ২০২৬ ১০:২৩ অপরাহ্ন
বাঁশঝাড় থেকে  গুলিসহ এয়ারগান ও শটগানের কার্তুজ উদ্ধার

সিলেট, ২৭ মার্চ ২০২৬: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলার আসামি গ্রেফতার, সন্ত্রাসী ও চাঁদাবাজ দমন, জঙ্গি নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধী গ্রেফতারে র‍্যাবের ভূমিকা সর্বমহলে প্রশংসিত।


র‍্যাব-৯ জানায়, গত ০৫ আগস্ট ২০২৪ খ্রি. তারিখের পর থেকে অদ্যবধি সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে তারা সর্বমোট ৪৬টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ০৬টি ম্যাগাজিন, ৩৫,০১০ গ্রাম বিস্ফোরক, ২১৬টি ডেটোনেটর, ০১টি সাউন্ড গ্রেনেড, ০৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ১৪৩টি এয়ারগান উদ্ধার করেছে। এসব উদ্ধার অভিযানে সিলেট বিভাগের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হয়েছে বলে জানায় সংস্থাটি।


এরই ধারাবাহিকতায় র‍্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনাকালে গত ২৬ মার্চ ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ১১টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন লক্ষণাবন্দ ইউনিয়নের মুকিতলা এলাকার একটি বাঁশঝাড়ের ভেতরে এয়ারগান পাওয়ার সম্ভাবনা রয়েছে।


সংবাদ পাওয়ার পর র‍্যাবের আভিযানিক দলটি অদ্য ২৭ মার্চ ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ১২টা ০৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে বাঁশঝাড়ের আশপাশে ব্যাপক তল্লাশি চালায়। এ সময় বাঁশঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ০১টি এয়ারগান, এয়ারগানের ১৬০টি গুলি এবং শটগানের ০৪টি কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়।


র‍্যাব-৯ আরও জানায়, উদ্ধারকৃত এয়ারগান, এয়ারগানের গুলি ও শটগানের কার্তুজের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে র‍্যাব-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগান, এয়ারগানের গুলি ও শটগানের কার্তুজ জিডি মূলে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯-এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14374
Page of