logo
চ্যানেল জৈন্তা নিউজ
অনলাইন ডেস্ক ২৫ মার্চ ২০২৬ ০১:৩৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

খুশির ঈদে বিষাদের ছায়া: মাংস ভাগাভাগি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫

চ্যানেল জৈন্তা নিউজ ২৫ মার্চ ২০২৬ ০১:৩৪ পূর্বাহ্ন অনলাইন ডেস্ক
চ্যানেল জৈন্তা নিউজ ২৫ মার্চ ২০২৬ ০১:৩৪ পূর্বাহ্ন
খুশির ঈদে বিষাদের ছায়া: মাংস ভাগাভাগি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫

নড়াইলের কালিয়ায় মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১৪ জনকে আটক করেছে পুলিশ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ওই দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো বলে জানা গেছে। 

সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে হয়। কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শেখ ও মোল্যা বংশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। ঈদের দিন মাংস ভাগাভাগি নিয়ে বাগবিতণ্ডার জেরে এই দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় শটগানের গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ আহত হয়েছেন।

সংঘর্ষে আহতরা হলেন, মাহাবুর মোল্যা (৪০), রমজান মোল্যা (৫৫), মিন্টু মোল্যা (৫২), নাহিদ মোল্যা (২১), টুটুল মোল্যা (৩০), শাহীদুল মোল্যা (৪৮), রাজা মোল্যা (৫০), বাঁধন মোল্যা (২৬), তামিম মোল্যা (১৯), সুমন মোল্যা (২৮) এবং আজানুর শেখ (১৮) । তাদের নড়াইল জেলা হাসপাতাল ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14299
Page of