logo
চ্যানেল জৈন্তা নিউজ
সারাদেশে ২১ মার্চ ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

এশিয়ার বৃহত্তম ঈদগাহ ময়দানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদের নামাজ সম্পন্ন

চ্যানেল জৈন্তা নিউজ ২১ মার্চ ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ন সারাদেশে
চ্যানেল জৈন্তা নিউজ ২১ মার্চ ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ন
এশিয়ার বৃহত্তম ঈদগাহ ময়দানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদের নামাজ সম্পন্ন

দিনাজপুরে এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এশিয়ার সর্ববৃহৎ এই গোর-এ-শহিদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। 

সকাল থেকে মাঠে আসতে শুরু করে মুসল্লিরা। সকাল ৯টা বাজার আগেই মাঠ কানায় কানায় ভরে যায়। এই জামাতে ইমামতি করেন দিনাজপুরের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মতিউর রহমান কাসেমী।

এই মাঠে নামাজ আদায় করেন দিনাজপুর সদর আসনের সংসদ সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, শিশু কিশোর ও বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

প্রসঙ্গত,২৩ একর জমি নিয়ে বিস্তৃত এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ এই মাঠে নামাজ আদায়ের জন্য সারা দেশ থেকে মুসল্লিরা অংশ নেন। তাদের শান্তিপূর্ণভাবে ইবাদতের ব্যবস্থা করতে নানা ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। বিশেষ করে ওযু, যানবাহন রাখার ব্যবস্থা, মেডিকেল টিম, খাবার পানিসহ প্রায় দেড় শতাধিক মাইক রাখা হয়। এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি গম্বুজ ও মিনারে বৈদ্যুতিক লাইটিং করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14200
Page of