logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ১০ মার্চ ২০২৬ ০৭:৩৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

রকীব শাহের ৬০তম উরশ শরীফ শুরু ২৪ মার্চ

চ্যানেল জৈন্তা নিউজ ১০ মার্চ ২০২৬ ০৭:৩৫ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ১০ মার্চ ২০২৬ ০৭:৩৫ অপরাহ্ন
রকীব শাহের ৬০তম উরশ শরীফ শুরু ২৪ মার্চ

সিলেট। 

হযরত রকীব শাহ্ (র.)-এর তিনদিনব্যাপী ৬০তম উরশ শরীফ আগামী ২৪ মার্চ শুরু হবে। সিলেট শহরের কাজীটুলায় হযরত রকীব শাহ্ (র.)-এর মাজারে আগামী ১০, ১১ ও ১২ চৈত্র (২৪, ২৫ ও ২৬ মার্চ) মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য উরশ শরীফের অনুষ্ঠানমালায় রয়েছে- কোরানখানি, মিলাদ মাহফিল, জিকির, হামদ-নাত ও সামা মাহফিল। এছাড়া প্রতিদিন বাদ এশা “রকীব শাহের জীবন ও সাহিত্য” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হবে।  

উল্লেখ্য, প্রতি বছর এই উরশ শরীফ ১৬, ১৭ ও ১৮ ফাল্গুন অনুষ্ঠিত হলেও এ বছর পবিত্র রমজান মাসের কারণে উরশ শরীফের তারিখ পরিবর্তন করা হয়েছে।

উরশ শরীফে অলি-আউলিয়াদের আশেক ও ভক্তবৃন্দের উপস্থিতি কামনা করেছেন হযরত রকীব শাহ্ (র.)-মাজার শরীফের খাদেম ও গদ্দীনশীন ড. কাজী কামাল আহমদ।

বি:দ্র: উরশ শরীফ এলাকায় যেকোনো প্রকার নেশাদ্রব্য ও মহিলা শিল্পী নিষিদ্ধ। -বিজ্ঞপ্তি

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/13931
Page of