চিকনাগুল ইউনিয়ন ফুটবল টিমের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন
নিজস্ব সংবাদদাতা।
চিকনাগুলের ফুটবলারদের মিলনমেলা: দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন ।, সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ফুটবল ঐতিহ্যের ধারাকে সমুন্নত রাখতে সাবেক ও বর্তমান ফুটবলারদের সমন্বয়ে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৪ মার্চ) চিকনাগুল স্পোর্টস জোন ইনডোরে চিকনাগুল ইউনিয়নের সাবেক ও বর্তমান ফুটবলারদের উদ্যোগে ও ইউনিয়ন ফুটবল টিমের আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী বলেন ইউনিয়নের সাবেক ও বর্তমান ফুটবলারদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন একটি চমৎকার উদ্যোগ। সাধারণত এই ধরনের আয়োজন এলাকার ক্রীড়াঙ্গনে সম্প্রীতি বজায় রাখতে এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের উৎসাহিত করতে বড় ভূমিকা পালন করে।
এসময় উপস্থিত সাবেক ও বর্তমান খেলোয়াড় বৃন্দ বলেন এমন আয়োজনে ঐক্য ও সম্প্রীতি: মাঠের লড়াইয়ের বাইরে সাবেক তারকা খেলোয়াড় এবং বর্তমান প্রতিভাবান ফুটবলারদের মধ্যে এক সেতুবন্ধন তৈরি হয়।
উপস্থিত প্রবীণ ফুটবলাররা তাদের খেলার সময়ের অভিজ্ঞতা বিনিময় করেন এবং তরুণদের দিকনির্দেশনা প্রদান করেন।
দোয়া মাহফিল: এলাকার প্রয়াত ফুটবলারদের আত্মার মাগফিরাত এবং বর্তমান প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস ইউ সাদ্দাম, সাবেক খেলোয়াড় সমাজ সেবী জাহাঙ্গীর আলম, সিলেট জেলা ফটবল দলের আলী, কালো মানিক,গউল রক্ষক হিল্লাল,কামরা,কবির, মাহবুব, সাবেক অধিনায়ক মহি উদ্দিন রাসেল, রেফারি বদরুল আলম ফয়েজ, সাবেক মেম্বার ছয়ফুদ্দিন,জামাল আহমেদ, শাহেদ আহমেদ, ইমরান আহমেদ, জাহেদ আহমদ, লিমন আহমদ ফেরদৌস,বাপ্পু, সাইদুল ইসলাম প্রমূখ।