logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০২ জুন ২০২৫ ০১:২১ পূর্বাহ্ন WP Import

সুনামগঞ্জে ইয়াবাসহ সাবেক ইউপি চেয়ারম্যানের ভাই আটক 

WP Import ০২ জুন ২০২৫ ০১:২১ পূর্বাহ্ন সুনামগঞ্জ
WP Import ০২ জুন ২০২৫ ০১:২১ পূর্বাহ্ন
সুনামগঞ্জে ইয়াবাসহ সাবেক ইউপি চেয়ারম্যানের ভাই আটক 
সুনামগঞ্জে ইয়াবাসহ সাবেক ইউপি চেয়ারম্যানের ভাই আটক 

সুনামগঞ্জ প্রতিনিধি :

তাহিরপুরে ৩০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মো. ফখর উদ্দিন (৩৬), সে উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের নুরুল হকের ছেলে এবং তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বুরহান উদ্দিনের ছোট ভাই।

 

জানা যায়, রবিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. হাফিজুল ইসলামের নেতৃত্ব পুলিশের একটি টিম উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও গ্রামের মাদক ব্যবসায়ী আকবর মিয়ার ছেলে কামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশ ফখর উদ্দিনকে ইয়াবসহ আটক করলেও চিহ্নিত মাদক ব্যবসায়ী কামাল উদ্দিন পালিয়ে যায়।

 

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম অভিযান চালিয়ে ফখর উদ্দিন নামে একজনকে ৩০৫ পিস ইয়াবাসহ আটক করলেও তার সহযোগী কামাল নামে একজন পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃত ফখর উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে এবং কামাল উদ্দিনকে পলাতক আসামি করে থানায় মামলার প্রস্তুতি চলছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/12461
Page of