logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৭ জুন ২০২৫ ০৬:৩০ পূর্বাহ্ন WP Import

ছাতক সমাজসেবা কার্যালয়ে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

WP Import ১৭ জুন ২০২৫ ০৬:৩০ পূর্বাহ্ন সুনামগঞ্জ
WP Import ১৭ জুন ২০২৫ ০৬:৩০ পূর্বাহ্ন
ছাতক সমাজসেবা কার্যালয়ে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে সেনাবাহিনী
ছাতক সমাজসেবা কার্যালয়ে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলা সমাজসেবা কার্যালয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার (১৭জুন) বিকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ছাতক সেনা ক্যাম্প আগুন নিয়ন্ত্রণে আসে।

 

স্থানীয়রা জানান, উপজেলা সমাজসেবা কার্যালয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সমাজসেবা অফিসের পাশেই ছাতক সেনা ক্যাম্প থাকায় ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। অগ্নিকাণ্ডে তেমন ক্ষয়ক্ষতি না করেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে সেনাবাহিনী। পরে ফায়ারসার্ভিস সদস্যরা এসে যুক্ত হয়। ওই ভবনের থাকা সকল ব্যক্তিকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় তারা। এতে কোনো আহতের খবর পাওয়া যায়নি এবং গুরুত্বপূর্ণ কোনো নথিপত্রও ক্ষতিগ্রস্ত হয়নি। বৈদ্যুতিক লাইন পুরোনো হওয়ায় সকল লাইন পুরে গেছে বলে জানা যায়।

 

এব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাতক সেনা ক্যাম্প ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করেছে। সেনাবাহিনী পাশে থাকায় তেমন কোনও ক্ষয়ক্ষতির হয়নি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/12367
Page of