logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২০ জুন ২০২৫ ১২:০৮ পূর্বাহ্ন WP Import

সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে সাড়ে ১১লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য আটক

WP Import ২০ জুন ২০২৫ ১২:০৮ পূর্বাহ্ন সুনামগঞ্জ
WP Import ২০ জুন ২০২৫ ১২:০৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে সাড়ে ১১লাখ  টাকার ভারতীয় অবৈধ পণ্য আটক
সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে সাড়ে ১১লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য আটক

সুনামগঞ্জ প্রতিনিধি::

২৮বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর এলাকায় ভারতের সীমান্তবর্তী চিনাকান্দি বিওপি কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত পিলার ১২১০/১০ দেড়শত গজ অভ্যন্তরে রাজাপুরে নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমান ভারতীয় অবৈধ ঔষধ,কসমেটিক্র আটক করা হয়েছে।

 

শুক্রবার ভোরে চিনাকান্দি বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুরে অভিযান চালিয়ে ৬৯৫ প্যাকেট ভারতীয় ঔষধ,১৩৯ প্যাকেট ভারতীয় কসমেটিক্র এবং ৩৬০ পিস ভারতীয় মেহেদী আটক করা হয়। যার বর্তমান বাজার মূল্যে প্রায় ১১ লাখ ৬৪ হাজার ৫০০ শত টাকা।

 

এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানান,আমাদের বিজিবি”র উবর্ধতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তজুড়ে ১৯টি বিওপির সদস্যরা নিরাপত্তা রক্ষা,চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এই জেলার সকল সীমান্ত স্পটগুলো সুরক্ষিত রাখতে আমরা আমাদের সৈনিকদের দ্বারা নিরাপদ রাখায় সব সময় সচেতন রয়েছেন বলে তিনি জানান। তিনি বলেন আজকের আটককৃত ভারতীয় অবৈধ মালামালগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/12354
Page of