logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ২৩ জুন ২০২৫ ০৭:০৬ পূর্বাহ্ন WP Import

বড়লেখা সীমান্ত দিয়ে ১২ রোহিঙ্গা ৪ বাংলাদেশীকে বিএসএফের পুশইন

WP Import ২৩ জুন ২০২৫ ০৭:০৬ পূর্বাহ্ন মৌলভীবাজার
WP Import ২৩ জুন ২০২৫ ০৭:০৬ পূর্বাহ্ন
বড়লেখা সীমান্ত দিয়ে ১২ রোহিঙ্গা ৪ বাংলাদেশীকে বিএসএফের পুশইন
বড়লেখা সীমান্ত দিয়ে ১২ রোহিঙ্গা ৪ বাংলাদেশীকে বিএসএফের পুশইন

বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে নারী শিশুসহ পের ১৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (২৩ জুন) সকাল ৭ দিকে লাতু সীমান্তবর্তী কুমারশাইল চা বাগান থেকে তাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লাতু বিওপির টহল বাহিনী বিএসএফের পুশইন করা ১৬ জনকে আটক করেছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি-৫২ ব্যাটালিয়ন। আটকদের মধ্যে ৯ শিশু, ৪ জন পুরুষ এবং ৩ জন নারী রয়েছেন।

 

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃতদের দেয়া তথ্য মতে সোমবার ভোররাতে সীমান্তের জিরো লাইনে নিয়ে বিএসএফ এদেরকে জোর করে বাংলাদেশ অভ্যন্তরে একটি ফটক দিয়ে জোর পূর্বক ঠেলে পাঠিয়েছে। পরে তারা উপজেলার লাতু সীমান্তবর্তী বিওপি এলাকার কুমারশাইল চাবাগানে ঘুরাঘুরি করতে দেখে তাদের গতিবিধি সন্দেহ করে বিজিবি তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এদের মধ্যে ১২ জন রোহিঙ্গা এবং ৪ জন বাংলাদেশী রয়েছেন। এ পর্যন্ত বড়লেখা উপজেলার লাতু, বোবারথল ও পাল্লাথল সীমান্ত দিয়ে আটকের সংখ্যা দাঁড়িয়েছে ২৯২ জনে।

 

উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান, সোমবার সকালে দিকে সীমান্তবর্তী কুমারশাইল গ্রামের লোকজন তাদের গ্রামে ক্লান্ত, বিমর্ষ ও বিপর্যস্ত চেহারায় বেশ কয়েকজন নারী-পুরুষ ও শিশু ঘোরাফেরা করছে। কথাবার্তায় কয়েকজনকে রোহিঙ্গা মুসলমান মনে হওয়ায় স্থানীয়টা তাদেরকে আটক করে তাকে ও স্থানীয় বিজিবি ক্যাম্পে খবর দেন। পরে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে লাতু ক্যাম্পে নিয়ে যায়।

 

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফ জানান, বিজিবির চোখ ফাঁকি দিয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত দিয়ে অবৈধ বাংলাদেশিদের পুশইন অব্যাহত রেখেছে বিএসএফ। সোমবার সকালে লাতু সীমান্তে বিওপির টহল দল ১৬ জনকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এদের মধ্যে ১২ জন রোহিঙ্গা এবং ৪ জন বাংলাদেশী। রোহিঙ্গাদের নিশ্চিত করনের জন্য বিভিন্ন শরনার্থী ক্যাম্পের সাথে আমাদের যোগাযোগ ও তার পাশাপাশি এনআইডি যাছাই-বাছাই প্রক্রিয়া চলছে। যাছাই-বাছাই শনাক্ত হওয়ার পর তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/12329
Page of