logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ২৭ জুন ২০২৫ ০৩:২৯ পূর্বাহ্ন WP Import

হত্যাকান্ডের শিকার আনজুমের পরিবার যেন ন্যায় বিচার পায়: ডা: শফিকুর রহমান

WP Import ২৭ জুন ২০২৫ ০৩:২৯ পূর্বাহ্ন মৌলভীবাজার
WP Import ২৭ জুন ২০২৫ ০৩:২৯ পূর্বাহ্ন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ও কুলাউড়ার কৃতি সন্তান ডা: শফিকুর রহমান বলেছেন, কুলাউড়ায় নৃশংসভাবে হত্যাকান্ডের শিকার আনজুমের পরিবার যেন ন্যায় বিচার পায়। শুধু আনজুমের পরিবার নয় এদেশের প্রতিটি মজলুম পরিবার যেন ন্যায় বিচার পায়। ন্যায় বিচার যেন নিশ্চিত হয়। কোন নয় ছয় বরদাস্ত করা হবে না।

জামায়াত আমির ডা: শফিকুর রহমান (২৭ জুন) শুক্রবার কুলাউড়া উপজেলায় ব্রাহ্মণবাজার ইউনিয়নের দাউদ পুর গ্রামের নৃশংস হত্যাকান্ডের শিকার মেধাবী শিক্ষার্থী নাফিসা আক্তার আনজুমের কবর জিয়ারত করে তার শোকাহত পিতামাতাকে সমবেদনা জানান।

এসময় উপস্থিত সমবেত জনতার উদ্দেশ্যে তিনি আরও বলেন, আনজুম হত্যার খবর ঢাকা থেকে শুনেছি এবং দোয়া করেছি। আজকে আসার উদ্দেশ্য কবর জিয়ারত ও পরিবারকে শান্তনা দেয়া। আমরা জানতে পেরেছি ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। মামলা প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। কোন অপশক্তির বা অন্যকিছুর কাছে নয় ছয় হলে কেউ ক্ষমা পাবেন না। স্বাধীন বিচারে হস্তক্ষেপ হলে আমরা বসে থাকবো না। আমরা মজলুমের পাশে থাকবো।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় জামায়াতের যুগ্ম সম্পাদক এহসানুল মাহবুব জুবায়ের, মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইন্জিনিয়ার সাহেদ আলী, আজিজ আহমেদ কিবরিয়া, রাজানুর রহিম ইফতেখার, কুলাউড়া উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুল হামিদ খান, জুড়ী উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুর রহমান প্রমূখ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/12302
Page of