logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ০৩ জুলাই ২০২৫ ১০:৩৪ পূর্বাহ্ন WP Import

বড়লেখার সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে বিএসএফের পুশইন

WP Import ০৩ জুলাই ২০২৫ ১০:৩৪ পূর্বাহ্ন মৌলভীবাজার
WP Import ০৩ জুলাই ২০২৫ ১০:৩৪ পূর্বাহ্ন
বড়লেখার সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে বিএসএফের পুশইন
বড়লেখার সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে বিএসএফের পুশইন

বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে আরও ৪৮ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

 

বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর আনুমানিক ৫:৪০ ঘটিকায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর আওতাধীন পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার পাল্লাথল পুঞ্জি নামক স্থান তাদের আটক করে বিজিবি। এ নিয়ে বড়লেখা উপজেলা দিয়ে ৩৪১ জনকে পুশইনের সময় আটক করে বিজিবি।

 

৫২ বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার পাল্লাথল পুঞ্জি এলাকা দিয়ে ৪৮ জন বাংলাদেশি নাগরিক ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করাকালীন বিজিবির টহল দল তাদেরকে আটক করে। আটকদের মধ্যে পুরুষ ১৫ জন, নারী ১৫ জন এবং শিশু ১৮ জন।

 

 

বিজিবি জানায়, আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা আনুমানিক ৬ মাস থেকে ১৭ বছর আগে চিকিৎসা এবং কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গমন করেন। তাদেরকে ভারতের বিএসএফ অমানবিক নির্যাতন করে এবং তাদের সয়সম্পত্তি রেখে বাংলাদেশে পুশইন করেছে।

 

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে পুশইন হওয়া সবাই বাংলাদেশি নাগরিক। তাদের বাড়ি যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল এবং কুড়িগ্রাম জেলায় বলে জানা গেছে। আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/12250
Page of