logo
চ্যানেল জৈন্তা নিউজ
ধর্ম ২৫ জুলাই ২০২৫ ০৮:০৯ পূর্বাহ্ন WP Import

মধ্যনগর সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ জিউর আশ্রম কমিটি গঠন

WP Import ২৫ জুলাই ২০২৫ ০৮:০৯ পূর্বাহ্ন ধর্ম
WP Import ২৫ জুলাই ২০২৫ ০৮:০৯ পূর্বাহ্ন
মধ্যনগর সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ জিউর আশ্রম কমিটি গঠন
মধ্যনগর সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ জিউর আশ্রম কমিটি গঠন

মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগরে ৮২গ্রামের সমন্বিত সনাতন ধর্মীয় সংগঠন মধ্যনগর শ্রীশ্রী জগন্নাথ জিউর আশ্রম পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার ২৫ জুলাই দুপুরে ৮২গ্রামের সাবেক কমিটির আহ্বানে তিনঘন্টা ব্যাপী ভক্তদের সমন্বয়ে কমিটি গঠন সভায় রমাপদ চক্রবর্তীর সভাপতিত্বে সাবেক উপদেষ্টা মন্ডলীগণের সিদ্ধান্ত মোতাবেক নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করা হয়েছে।

 

সভাপতি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ররুণ কান্তি সরকার ও সাধারণ সম্পাদক হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী শম্ভু রায়ের নাম ঘোষনা করা হয়।

 

উল্লেখ্য মধ্যনগর উপজেলায় হিন্দুদের সবচেয়ে বড় অনুষ্ঠান দোল পূর্নিমায় ৪০প্রহর ব্যাপী নাম সংকীর্তন ও রথযাত্রা সহ অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে আশ্রমের উদ্যোগে।

 

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ৮২গ্রামের সকল ভক্তদের সহযোগীতা চেয়ে আগামী ১৫দিনের ভিতরেই হিসাব বুজে নেয়া ও পুর্নাঙ্গ কমিটি গঠনের ঘোষনা দেন।এই কমিটি ১০১সদস্য বিশিষ্ট ও আগামী তিন বছর বলবৎ থাকবে বলেন জানান তারা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/11999
Page of