logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ২৬ জুলাই ২০২৫ ০৫:২৬ পূর্বাহ্ন WP Import

বড়লেখায় “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ” অনুষ্ঠিত

WP Import ২৬ জুলাই ২০২৫ ০৫:২৬ পূর্বাহ্ন মৌলভীবাজার
WP Import ২৬ জুলাই ২০২৫ ০৫:২৬ পূর্বাহ্ন
বড়লেখায় “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ” অনুষ্ঠিত
বড়লেখায় “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ” অনুষ্ঠিত

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা উপজেলায় সারাদেশের সাথে একযোগে পালিত হলো “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ” ও

সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

শনিবার সকালে বড়লেখা উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও সমাজসেবা অধিপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দীন, উপজেলা জামায়াতের আমীর এমাদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, ইউনিয়ন সমাজকর্মী বিকাশ ভৌমিক, ছাত্র প্রতিনিধি শাহরিয়ার ফাহিম প্রমুখ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/11991
Page of