logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০৯ অক্টোবর ২০২৫ ০৮:২৬ পূর্বাহ্ন WP Import

ছাতক নৌ-পুলিশের অভিযানে ভারতীয় নাছির বিড়িসহ আটক-১ 

WP Import ০৯ অক্টোবর ২০২৫ ০৮:২৬ পূর্বাহ্ন সুনামগঞ্জ
WP Import ০৯ অক্টোবর ২০২৫ ০৮:২৬ পূর্বাহ্ন
ছাতক নৌ-পুলিশের অভিযানে ভারতীয় নাছির বিড়িসহ আটক-১ 
ছাতক নৌ-পুলিশের অভিযানে ভারতীয় নাছির বিড়িসহ আটক-১ 

ছাতক( সুনামগঞ্জ)  প্রতিনিধি ::ছাতকে গোপন সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশের অভিযানে ৪২ হাজার ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি সহ একজনকে

আটক করা হয়েছে।নৌ-পুলিশের এসআই (নি:) মো: এরশাদ আলী ও এএসআই ( নি:) নাইমুন হাসান চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে মঙ্গলবার ৭ অক্টোবর দুপুরে সুরমা নদী সংলগ্ন পৌর শহরের কলা হাটা থেকে নাছির উদ্দীন (২৮) নামের এক চোরাকারবারিকে আটক করে।

 

আটক নাছির উদ্দীন উপজেলার ইসলাম পুর ইউনিয়নের রহমতপুর গ্রামের ছমরু মিয়ার পুত্র। তার কাছ থেকে ৪২ হাজার ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি উদ্ধার করা হয়।

ছাতক নৌ-পুলিশের ইনচার্জ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/11300
Page of