logo
চ্যানেল জৈন্তা নিউজ
সর্বশেষ ১৩ অক্টোবর ২০২৫ ০৯:২৬ পূর্বাহ্ন WP Import

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের টয়লেটের বেহাল দশা: ফেইসবুকে ভিডিও ভাইরাল 

WP Import ১৩ অক্টোবর ২০২৫ ০৯:২৬ পূর্বাহ্ন সর্বশেষ
WP Import ১৩ অক্টোবর ২০২৫ ০৯:২৬ পূর্বাহ্ন
কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের টয়লেটের বেহাল দশা: ফেইসবুকে ভিডিও ভাইরাল 
কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের টয়লেটের বেহাল দশা: ফেইসবুকে ভিডিও ভাইরাল 

ভাইরাল বিডিও বহু পুরনো দাবি হাসপাতাল প্রধানের।

 

নোমান আহমেদ  কোম্পানীগঞ্জ ::

সিলেটের সীমান্ত জনপদ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের টয়লেটের বেহাল দশা /নোংরা/দূর্ঘন্ধময় পরিবেশের ভিডিও চিত্র গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

 

উপজেলার রাজনগরের অধিবাসী CP Bilal Ahmad নামীয় ফেইসবুক আইডি থেকে প্রচারিত ১২ ই অক্টোবর (রবিবার) কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ব্যবহ্ত টয়লেটের ভেতর নোংরা /পিচ্চিল ও দূর্ঘন্ধময় পরিবেশের একটি বিডিও পোস্ট করেন। নেটিজেনরা প্রতি মুহূর্তে এই বিডিওতে নানা মন্তব্য করে যাচ্ছেন এবং এই বিষয়টি উপজেলাবাসীর জন্য লজ্জাজনক বলে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। পাশাপাশি পিচ্চিল বাথরুমে অসুস্থ রোগীরা আহত হওয়ার সম্ভাবনা প্রকট। এ বিষয়ে স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা করতে উপজেলা প্রশাসন কোম্পানীগঞ্জ এর প্রতি আহবান জানান ঐ ফেইসবুক ব্যবহারকারী।

 

ভাইরাল হওয়া ভিডিও পোষ্টকারী রাজনগর নিবাসী সি.পি বেলাল আহমদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি সিলেটের সংবাদকে জানান, গতকাল এক শিশুকে নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যাই। একপর্যায়ে টয়লেটের প্রয়োজন হলে পিচ্চিল,দূর্গন্ধ আর নাজুক অবস্থা অবলোকন করেন।এমন গুরুত্বপূর্ণ জায়গায় এই পরিস্থিতি দেখে সামাজিক দায়বদ্ধতার আলোকে তিনি ভিডিও চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন ।

 

উল্লেখ্য যে,কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান নিয়ে রোগীদের অভিযোগ এটা বহু পুরনো।সেই সাথে রয়েছে চিকিৎসকদের অবহেলা,দায়সারা মনোভাব, ন্যায্য সেবা নিশ্চিতে নানা বাহানা। কতৃপক্ষের জনবল সংকটের অজুহাত,এ যেনো দায়সারা মনোভাবের বহিঃপ্রকাশ বলে মন্তব্য উপজেলাবাসীর।

 

২০১৯ সালে ৩১ শয্যা থেকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করে অবকাঠামো কাজ সম্পন্ন হলেও নেই জনবল,প্যাথলজী বিভাগ, নার্স,ডাক্তারসহ নির্ধারিত পদের কর্মকর্তার পদশূন্য অনেক।এতে প্রতিনিয়ত উপজেলার অসংখ্য সাধারণ মানুষের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

 

এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান আরিফুর রহমান নয়ন সিলেটের সংবাদ’কে জানান এই ভাইরাল হওয়া বিডিওটি বর্তমানের নয়,এটা পুরনো।অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন,৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করে অবকাঠামো উন্নয়ন হলেও আনুষ্ঠানিক জনবল নিয়োগ সংশ্লিষ্ট কতৃপক্ষ (স্বাস্থ্য বিভাগ)এখনো দেননি।এতে মাসিক রোগীদের আনাগোনার ভিত্তিতে কতৃপক্ষ যথাযথ ব্যবস্হা নিতে কার্যক্রম চলমান।তাছাড়া ৩১ শয্যা পর্যায়ের জনবল সংকট এখনো রয়েছে তবুও মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদানে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/11239
Page of