logo
চ্যানেল জৈন্তা নিউজ
সারাদেশে ৩১ অক্টোবর ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ন WP Import

উত্তরাস্থ কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্য সচিব

WP Import ৩১ অক্টোবর ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ন সারাদেশে
WP Import ৩১ অক্টোবর ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ন
উত্তরাস্থ কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্য সচিব
উত্তরাস্থ কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্য সচিব

নির্মাণাধীন ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের কাজ ৬ মাসের মধ্যে সম্পন্নের নির্দেশ, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান আজ সকালে উত্তরাস্থ কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান। এসময় তিনি হাসপাতালটির নির্মাণাধীন ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের কাজ ৬ মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পাশাপাশি জনবল নিয়োগ, আসবাবপত্র ও যন্ত্রপাতি ক্রয়সহ অন্যান্য সকল কাজ যথাসময়ে শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন।

 

স্বাস্থ্য সচিব বলেন, উত্তরা এলাকায় একমাত্র সরকারি হাসপাতাল হওয়ায় এখানে

জরুরি বিভাগে রোগীর সংখ্যা অনেক। সে তুলনায় হাসপাতালের প্রস্তুতি দূর্বল। জরুরি বিভাগকে আরো বেশি কার্যকর করা, জরুরি অপারেশনের ব্যবস্থা করা এবং বন্ধ হওয়া ১০টি আইসিইউ দ্রুত চালু করার উদ্যোগ নিতে হবে।

 

তিনি হাসপাতালের পরিচ্ছন্নতাসহ সার্বিক পরিবেশের উন্নয়ন করার ব্যাপারেও গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে রোগীদের জন্য দেয়া খাবার পরীক্ষা করে সন্তোষজনক পাওয়া যায়।

 

এসময় তাঁর সাথে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা: মঈনুল হাসান।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/10880
Page of