logo
চ্যানেল জৈন্তা নিউজ
ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ০৩ নভেম্বর ২০২৫ ০৪:৪২ অপরাহ্ন WP Import

শূন্যতার হাহাকার :শামীমা আক্তার

WP Import ০৩ নভেম্বর ২০২৫ ০৪:৪২ অপরাহ্ন ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি
WP Import ০৩ নভেম্বর ২০২৫ ০৪:৪২ অপরাহ্ন
শূন্যতার হাহাকার :শামীমা আক্তার
শূন্যতার হাহাকার :শামীমা আক্তার

 

 

—————–**—————-

বুক খানা মোর শূন্য কইরা

ঘর বাঁধলি কার সনে?

প্রেম কয়েদি বানাই মোরে

বন্দী কইরা মনে।

 

চড়ুই হলে থাকতাম কি আর

তোর থেকে খুব দূরে?

চুপটি করে ঘর বাঁধতাম তোর

ব্যালকনিটা- জুড়ে।

 

ষোড়শীতে ছল করে তুই

কাড়ছিলি মোর হিয়া,

সব ভুলে ক্যান বাসলি ভালো

নতুন নামের- প্রিয়া!

 

মাঝ পথেতে হাত ছাড়ছিস তাই

কৃতজ্ঞতা জানাই,

প্রেম অনলের ফুলকি দিয়া

কাব্য কলি বানাই।

 

কেমন আছিস কোথায় আছিস

জানার ইচ্ছে জাগে,

ফুল হয়ে তুই ফুটিস যখন

সকল শখের বাগে।

 

তুই নেই রে তাই ঘর বাঁধছি-ওই

মেঘ কন্যাদের দলে,

তোর স্মৃতি সব ভাসাই দিতে

নির্ঘুম নোনা জলে।

 

 

কলমে – শামীমা আক্তার

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/10759
Page of