logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০৪ নভেম্বর ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ন WP Import

ছাতকে দুর্বিন শাহ’র জন্মদিন পালন

WP Import ০৪ নভেম্বর ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ন সুনামগঞ্জ
WP Import ০৪ নভেম্বর ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ন
ছাতকে দুর্বিন শাহ’র জন্মদিন পালন
ছাতকে দুর্বিন শাহ’র জন্মদিন পালন

সেলিম মাহবুব( সুনামগঞ্জ) ,ছাতকঃ ছাতকে জ্ঞানের সাগর মরমী কবি পীর দুর্ব্বীন শাহর ১০৪ তম জন্মদিন ব্যপক উৎসাহ উদ্দীপনায় পালিত হলো।

রোববার( ২ নভেম্বর)  রাতে ছাতক সিমেন্ট কারখানা শ্রমিক ক্লাবে কবি পুত্র মোঃ আলম শাহ’র সভাপতিত্বে ও শিল্পী জাহিদ হাসান সোহেল’র পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক সিমেন্ট কারখানা’র ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান, প্রধান আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ছাতক উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিলন মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক মোকাম্মেল হোসেন চৌধুরী, ছাতক সিমেন্ট কারখানা’র সিবিএ-৮০ এর সাধারণ সম্পাদক শফি উদ্দিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন অজিত কুমার দাস। আলোচনা সভা শেষে কেক কাটার মাধ্যমে জন্মদিন পালিত হলো।

সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ছাতক ও সুনামগঞ্জ, সিলেট এবং ঢাকা। শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন আনছার মিয়া।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/10746
Page of