logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২৬ নভেম্বর ২০২৫ ১১:১৬ পূর্বাহ্ন WP Import

শান্তিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

WP Import ২৬ নভেম্বর ২০২৫ ১১:১৬ পূর্বাহ্ন সুনামগঞ্জ
WP Import ২৬ নভেম্বর ২০২৫ ১১:১৬ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
শান্তিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

সুনামগঞ্জ প্রতিনিধি।

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে ভর্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ও ২০২৫ উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা এবং প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।০

বুধবার(২৬ নভেম্বর)  সকাল ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তেের আয়োজনে পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে একটি বর্নাঢ্য সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে উক্ত বিদ্যালয়ের মাঠে ফিতা কেটে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: রফিকুল ইসলাম।

উদ্বোধন পরবর্তী মেলার বিভিন্ন স্টল পরিদর্শণ শেষে আলোচনা সভায় শান্তিগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসানের সভাপতিত্বে ও শান্তিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভ্যাটেনারী সার্জন ডা: মো: সেলিম রেজার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার ওসি তদন্ত ইরফান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা আফসানা মিমি, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা অনিক সেন, উপজেলা জামাতের আমীর হাফেজ আবু খালেদ, উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান, খামারী মাহমুদুল হাসান সহ প্রমুখ। আলোচনা সভা শেষে দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত খামারীদের ১৮ টি ষ্টলের মধ্যে

১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী খামারীকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করেন অতিথিবৃন্ধ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/10071
Page of