logo
চ্যানেল জৈন্তা নিউজ
অনলাইন ডেস্ক ২১ নভেম্বর ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কনস্টেবল থেকে এএসআই হয়ে এসআই, পদোন্নতি পেলেন হবিগঞ্জের সূবর্ণা সুত্রধর

চ্যানেল জৈন্তা নিউজ ২১ নভেম্বর ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ন অনলাইন ডেস্ক
চ্যানেল জৈন্তা নিউজ ২১ নভেম্বর ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ন
কনস্টেবল থেকে এএসআই হয়ে এসআই, পদোন্নতি পেলেন হবিগঞ্জের সূবর্ণা সুত্রধর

সিলেট :

বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে পদোন্নতি পেয়েছেন হবিগঞ্জের মেয়ে সূবর্ণা সুত্রধর। দীর্ঘ কর্মজীবনে দায়িত্বশীলতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মধ্য দিয়ে এগিয়ে আসা এই নারী পুলিশ কর্মকর্তা বর্তমানে সিলেট জেলা পুলিশে পদায়ন পেয়েছেন।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এসআই পদমর্যাদার র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।


এর আগে গত ১৩ অক্টোবর বাংলাদেশ টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মো. মোখলেছুর রহমান পিপিএম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর পদোন্নতি নিশ্চিত করা হয়। পদোন্নতির পর তাঁকে সিলেট জেলা পুলিশে পদায়ন করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, সূবর্ণা সুত্রধর ২০০৭ সালের জানুয়ারিতে কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন তিনি। কর্মজীবনের ধারাবাহিকতায় সহকারী উপপরিদর্শক (এএসআই) থেকে উপপরিদর্শক (এসআই) পদে উন্নীত হয়েছেন।


পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সদস্য হিসেবে আফ্রিকার দেশ মালিতে দায়িত্ব পালন করেন এই নারী পুলিশ কর্মকর্তা।


অনুষ্ঠানে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম তাঁকে অভিনন্দন জানান এবং সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে নতুন দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় এসএমপি সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিজের পদোন্নতিতে প্রতিক্রিয়া জানিয়ে সূবর্ণা সুত্রধর বলেন, এ অর্জন শুধু তাঁর একার নয়; ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী ও পরিবারের সম্মিলিত সহযোগিতার ফল। নতুন দায়িত্ব যেন নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে পারেন, সে জন্য সবার আশীর্বাদ কামনা করেন তিনি।


তিনি আরও জানান, পদোন্নতির মাধ্যমে তাঁর ওপর যে অতিরিক্ত দায়িত্ব অর্পিত হয়েছে, তা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন। আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও কাজ করে যেতে চান।


ব্যক্তিজীবনে সূবর্ণা সুত্রধর এক ছেলে ও এক মেয়ের জননী। তাঁর এ অর্জনে পরিবার, সহকর্মী ও নিজ এলাকার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19112
Page of