logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ১৮ নভেম্বর ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৪, আটক ৮৯ যানবাহন

চ্যানেল জৈন্তা নিউজ ১৮ নভেম্বর ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ১৮ নভেম্বর ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন
সিলেটে  ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৪, আটক ৮৯ যানবাহন

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের পৃথক অভিযানে ১৩৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৮৯টি যানবাহন আটক এবং ৪৯টির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।


মঙ্গলবার (১৭ নভেম্বর) এসএমপির প্রকাশিত তথ্য অনুযায়ী, গত সোমবার (১৬ নভেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


এসএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ৪৪ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন।


অভিযানকালে বিভিন্ন মালামালও উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১ হাজার ৪০৪ কেজি ভারতীয় আলু, ১০ কেজি টমেটো, ১০২ পিস ভারতীয় কম্বল, ৫০ পিস ইয়াবা এবং ৭৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য।


অন্যদিকে, মহানগরীর সড়কে শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক আইন বাস্তবায়নে পৃথক অভিযান পরিচালনা করে এসএমপির ট্রাফিক বিভাগ। এ অভিযানে মোট ১৩৮টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৪৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৮৯টি যানবাহন আটক করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।


সিলেট মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19069
Page of