সিলেটে বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় গুরুত্বারোপ
সিলেট:
সিলেট বিভাগের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অবস্থিত বিভাগীয় বহুতল ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
সভায় সিলেট বিভাগের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর কার্যক্রম এবং পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।
সভায় সিলেট বিভাগের বিভিন্ন সরকারি দপ্তর, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।