logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ১৬ নভেম্বর ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

লাখাইয়ে ৩৭ শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪৯ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাথমিক বৃত্তি পরীক্ষা

চ্যানেল জৈন্তা নিউজ ১৬ নভেম্বর ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৬ নভেম্বর ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ন
লাখাইয়ে ৩৭ শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪৯ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাথমিক বৃত্তি পরীক্ষা

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা আবদুল মালেক স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে এ পরীক্ষার আয়োজন করা হয়।


শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা শুরু হয়। এতে উপজেলার ৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২৫৪ জন শিক্ষার্থীর মধ্যে ২৪৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।


অংশগ্রহণকারী ৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দুটি কিন্ডারগার্টেন রয়েছে।


পরীক্ষায় হলসুপারের দায়িত্ব পালন করেন পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার ফারুক। পরীক্ষা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বীরমুক্তিযোদ্ধা আবদুল মালেক স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ফজলে এলাহী ফরহাদ।


ফাউন্ডেশন সূত্রে জানা যায়, লাখাই উপজেলার শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করার লক্ষ্যে ২০২৫ সাল থেকে এ শিক্ষা বৃত্তি কার্যক্রম চালু করা হয়। এর ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19014
Page of