গোয়াইনঘাটের মুরব্বি ছয়ফুল আলমের মৃত্যুতে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর শোক
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিশিষ্ট মুরব্বি ছয়ফুল আলমের (৭০) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।
সোমবার (২১ অক্টোবর) এক শোকবার্তায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মরহুম ছয়ফুল আলম গোয়াইনঘাট এলাকার একজন অত্যন্ত সজ্জন ও সম্মানিত ব্যক্তি ছিলেন। এলাকার সামাজিক উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে গোয়াইনঘাটবাসী একজন যোগ্য অভিভাবককে হারিয়েছে, যা অপূরণীয় ক্ষতি।
শোকবার্তায় মন্ত্রী মরহুম ছয়ফুল আলমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহ তাআলার কাছে পরিবারের সদস্যদের এই কঠিন শোক সহ্য করার ধৈর্য ও শক্তি কামনা করেন।
উল্লেখ্য, ছয়ফুল আলম গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল রানার পিতা। সোমবার সকালে গোয়াইনঘাটে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।