সিলেট চেম্বারে এজাজ আহমদকে ফুলেল শুভেচ্ছা, ফয়সল চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ
সিলেট প্রতিনিধি :: দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রয়েল হোমস লিমিটেড ও বারাকা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
রোববার (৪ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটে সিলেট চেম্বার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ফয়সল আহমদ চৌধুরীর সঙ্গে ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও রয়েল হোমস লিমিটেডের ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন রয়েল হোমস লিমিটেডের গ্রুপ ডিজিএম শ্রী মৃদুলাল ভট্টাচার্য্যসহ সংশ্লিষ্টরা।
সৌজন্য সাক্ষাৎকালে তাঁরা সিলেটের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর দায়িত্ব পালনে শুভকামনা জানান।
উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশের পর এজাজ আহমদ চৌধুরীকে দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। নতুন প্রশাসকের দায়িত্ব হচ্ছে সদস্য অন্তর্ভুক্তি ও ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি নতুন নির্বাচনী তফসিল প্রণয়নের মাধ্যমে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ব্যবস্থা করা।