আসকের সিলেট জেলা কমিটি গঠন, সভাপতি সাইফুর রহমান রানা, সম্পাদক আব্দুর রহিম
সিলেট: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর সিলেট জেলা কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা-কে সভাপতি এবং আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) আসকের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান রকিব আল মাহমুদের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন এডভোকেট মো. মামুন আহমদ রিপন ও এডভোকেট তাহেদ হোসেন চৌধুরী। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এডভোকেট ইমরান আহমদ, এডভোকেট দিদার আহমদ, এডভোকেট মো. শাহেদ ইকবাল সোহাগ, মো. জয়নাল হক, মো. আব্দুল মতিন, মামুনুর রহমান, প্রবাল দেবনাথ ও সুলতান মাহমুদ।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. মারজান খান ও নাজিম উদ্দিন। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আলিম উল্লাহ, মোহাম্মদ পারভেজ আহমদ, মোকারাবি আহমেদ (আরাবি), মো. ইউসুফ আলী ও মো. ইয়াছিন আলী।
সাংগঠনিক সম্পাদক-১ হিসেবে পারভেজ আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক-২ হিসেবে এম. জে. কাওসার দায়িত্ব পালন করবেন। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ইশতিয়াক আহমদ ও সোনারা আক্তার।
দপ্তর সম্পাদক মো. আরিফুল হক ইদ্রিছ এবং সহ-দপ্তর সম্পাদক এডভোকেট সৈয়দ মো. আহমদ আলী। প্রচার সম্পাদক আব্দুল আজিজ এবং সহ-প্রচার সম্পাদক আল আমিন। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এডভোকেট রেদওয়ান আলম আদিব।
আইন বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন এডভোকেট তাহমিনা আক্তার, এডভোকেট শেখ শামছুন্নাহার, এডভোকেট মো. ইমাদ উদ্দিন ও জালাল উদ্দিন আহমদ। সহ-আইন বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন এডভোকেট মো. ইমাদ উদ্দিন।
মানবাধিকার বিষয়ক সম্পাদক হাফেজ মো. আবিদ হোসেন খান এবং সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক আব্দুর রউফ। শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমান এবং মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা এডভোকেট তাহেরা বেগম।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এডভোকেট আরিফ রায়হান, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক শুয়াইবুর রহমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এ টি এম জাফর, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. শাব্বির আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাকিল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরাফাত রহমান চৌধুরী এবং ক্রীড়া সম্পাদক হাসানুল হক।
এ ছাড়া সিনিয়র কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন এডভোকেট নাজমিন বেগম, নাজিম উদ্দিন, সায়েম আহমদ, মিছবাহ উদ্দিন, ফাহদিন আহমদ, মো. আদনান উদ্দিন ও মো. ফাহিমুল ইসলাম।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সিলেট জেলায় আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা, নির্যাতিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের জন্য বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।
তারা আরও জানান, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো বস্তুনিষ্ঠভাবে পর্যবেক্ষণ, প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান এবং জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় রয়েছে তাদের। মানবাধিকার রক্ষায় দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ন্যায়, নিরপেক্ষতা ও মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে কাজ করাকে নবগঠিত কমিটির অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন তারা।