logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০১:০৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ডা. লিজার চিকিৎসাসেবায় ২০ বছর পর মাতৃত্বের স্বাদ পেলেন কানাইঘাটের নারী

চ্যানেল জৈন্তা নিউজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০১:০৯ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০১:০৯ অপরাহ্ন
ডা. লিজার চিকিৎসাসেবায় ২০ বছর পর মাতৃত্বের স্বাদ পেলেন কানাইঘাটের নারী

কানাইঘাট প্রতিনিধি: 

সন্তান জন্মদানের স্বপ্ন নিয়ে দীর্ঘ ২০ বছর ধরে বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েও কাঙ্ক্ষিত ফল পাননি কানাইঘাটের এক নারী। অবশেষে কানাইঘাটের গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে মাতৃত্বের সুখবর পেয়েছেন তিনি। বিষয়টি জানিয়েছেন প্রতিষ্ঠানটির চিকিৎসক ডা. সুমাইয়া সুলতানা লিজা।


ডা. সুমাইয়া সুলতানা লিজা জানান, তাঁর চিকিৎসাসেবায় এর আগেও দীর্ঘ কয়েক বছর পর অনেক রোগী মাতৃত্বের স্বাদ পেয়েছেন। তবে ২০ বছর পর কোনো রোগীর মা হওয়ার ঘটনা তাঁর চিকিৎসাজীবনে প্রথম। এই সুখবরকে তিনি মহান আল্লাহর রহমত ও বিশেষ প্রাপ্তি হিসেবে দেখছেন।


দীর্ঘ দুই দশকের প্রতীক্ষার পর ওই নারীর মাতৃত্বের সুখবর শুধু তাঁর পরিবারেই আনন্দের উপলক্ষ তৈরি করেনি, সংশ্লিষ্ট চিকিৎসক ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের কর্মীদের মাঝেও আনন্দের সৃষ্টি করেছে।


ডা. সুমাইয়া সুলতানা লিজা বলেন, মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা দিতে পারাটাই তাঁর জন্য বড় প্রাপ্তি। ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে রোগীদের সেবা করে যেতে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।


এদিকে কানাইঘাটের গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখছেন ডা. মো. ইয়াছির আরাফাত ও ডা. নাহিদ হাসান।


প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আলফি সাহা বলেন, প্রতিষ্ঠানটি থেকে খুব বেশি আয় না হলেও মানুষের সেবা করে যে মানসিক শান্তি পাওয়া যায়, সেটিই তাঁকে আরও প্রতিষ্ঠান করার সাহস জোগায়। মাস শেষে কত আয় হলো, তার চেয়ে বেশি আনন্দ পান যখন জানতে পারেন—তাঁদের চিকিৎসকদের সেবায় কতজন মানুষ সুস্থ হয়েছেন।


তিনি বলেন, মানুষের প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানো এবং চিকিৎসাসেবার মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টারের মূল লক্ষ্য।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17920
Page of