logo
চ্যানেল জৈন্তা নিউজ
সারাদেশে ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে যানজট ও দুর্ঘটনা ঝুঁকি নিরসনে সচেতনতামূলক সভা

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৪ পূর্বাহ্ন সারাদেশে
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৪ পূর্বাহ্ন
খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে যানজট ও দুর্ঘটনা ঝুঁকি নিরসনে সচেতনতামূলক সভা

ব্রাহ্মণবাড়িয়া:

ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের খাঁটিহাতা বিশ্বরোড মোড়কেন্দ্রিক যানজট নিরসন এবং মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি কমাতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) খাঁটিহাতা হাইওয়ে থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, জেলা লোকাল বাস মালিক সমিতি, জেলা লোকাল বাস পরিচালনা কমিটি, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন, জেলা সিএনজি মালিক সমিতি, বিশ্বরোড শ্রমিক ইউনিয়ন, স্থানীয় ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, Afcons Infrastructure-এর প্রতিনিধি এবং পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সভায় হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা বিশ্বরোড মোড়ের যানজট ও সড়কে বিশৃঙ্খলার কারণে সৃষ্ট যাত্রীভোগান্তির বিভিন্ন কারণ তুলে ধরেন। তিনি যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে যানবাহনের সুশৃঙ্খল ব্যবস্থাপনা, যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা বন্ধ, পথচারীদের নির্বিঘ্ন চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত রাখা এবং মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধে হাইকোর্টের নির্দেশনা প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করেন।


এছাড়া অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল বন্ধ, মালিক-চালক-শ্রমিকদের সড়ক পরিবহন আইন মেনে চলা এবং প্রয়োজন অনুযায়ী আইন প্রয়োগের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।


সভায় খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিমসহ থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17867
Page of