ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার ২
ফ্রান্স প্রতিনিধি ::
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে আট বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির মানবপাচার ইউনিটের (টিএইচবি) একটি দল বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামের মৃত আশরাফ আলী বাঘার ছেলে মো. রফিকুল ইসলাম রফিক বাঘা (৫৪) এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কানোরিয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো. আমির হোসেন স্বপন (৩৮)।
সিআইডির সংবাদ বিজ্ঞপ্তি ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৯ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে কয়েকজন বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে সমুদ্রপথে ইতালি পাঠানোর চেষ্টা করা হয়। এ সময় তিউনিসিয়া উপকূলে একটি নৌকা ডুবে আট বাংলাদেশি মারা যান।
পরে নিহতদের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ওই নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ভুক্তভোগী আদালতে দেওয়া জবানবন্দিতে মানবপাচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম ও ঠিকানা প্রকাশ করেন বলে জানিয়েছে সিআইডি।
সিআইডির তদন্তে জানা যায়, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র ভুক্তভোগীদের বৈধ পথে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে তাঁদের পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেয়। পরে তাঁদের অবৈধভাবে লিবিয়া থেকে ইঞ্জিনচালিত ট্রলারে করে সমুদ্রপথে ইতালি পাঠানোর চেষ্টা করা হয়। তিউনিসিয়া উপকূলে ট্রলারটি ডুবে গেলে আট বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়।
সিআইডির ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা নিহত ভুক্তভ