logo
চ্যানেল জৈন্তা নিউজ
অনলাইন ডেস্ক ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সম্পর্কের টানাপোড়েন, বিশ্বাসভঙ্গ ও আত্মসম্মানের কথা; হাতের লেখা মরিয়মের কি না, যাচাই করবে ফরেনসিক

এমপি গাজী নজরুলের বাসায় পাওয়া ‘মরিয়মের চিঠি’তে যা লেখা

চ্যানেল জৈন্তা নিউজ ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৪ পূর্বাহ্ন অনলাইন ডেস্ক
চ্যানেল জৈন্তা নিউজ ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৪ পূর্বাহ্ন
এমপি গাজী নজরুলের বাসায় পাওয়া ‘মরিয়মের চিঠি’তে যা লেখা

ঢাকা:

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের রাজধানীর বাসা থেকে উদ্ধার হওয়া কয়েকটি হাতে লেখা চিঠিতে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ ও আত্মসম্মান রক্ষার নানা কথা উঠে এসেছে। চিঠিগুলো জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ এবং লাল-কালো কালিতে লেখা। তবে এগুলো মরিয়ম খাতুনেরই লেখা কি না, তা এখনো নিশ্চিত নয়; পুলিশ বিষয়টি ফরেনসিক পরীক্ষার মাধ্যমে যাচাই করবে।


উদ্ধার হওয়া একটি চিঠিতে বিশ্বাস করে সম্পর্কে জড়ানোর পর নিজেকে প্রতারিত মনে হওয়ার আক্ষেপ প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘আমি অতি বিশ্বাস করে যুদ্ধে নেমেছিলাম তার সাথে, কিন্তু জিততে পারিনি হেরে গেলাম ময়দানে। জিতবই বা কেমনে, যুদ্ধের শেষ প্রান্তে এসে দেখি তুমিই তো ছিলে বিপক্ষ দলের সেনাপতি।’


অন্য একটি চিঠিতে সম্পর্কের অধিকার ও ভালোবাসার অপূর্ণতার কথা তুলে ধরে লেখা হয়েছে, ‘সে ছিল অন্য নারীর স্বামী। কাগজে-কলমে অধিকার ছিল তার বউয়ের। আর আমি ছিলাম বোকা...!!! অন্য কারো স্বামীকে বানিয়েছিলাম নিজের শখের পুরুষ...!!!’ একই লেখায় ভালোবাসা ভাগ করে নেওয়ার বিষয় নয়—এমন কথাও উল্লেখ করা হয়েছে।


আরেকটি পাতায় নিজেকে ‘দাবার গুটি’ হিসেবে উল্লেখ করে বিশ্বাসভঙ্গের আক্ষেপ প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘সে বলেছিল, আজ থেকে আমরা বন্ধু...চলো একটা গেমস খেলি। আমিও সরল মনে বিশ্বাস করে রাজি হয়েছিলাম। কিন্তু কে জানত—আমিই ছিলাম তোমার গেমসের দাবার এক গুটি।’


জাতীয় সংসদের প্যাডে লেখা আরেকটি পাতায় পরাজয় ও ক্ষোভের পাশাপাশি ভবিষ্যৎ পরিণতি নিয়ে সতর্কবার্তার ভাষাও রয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘আমি হেরেছি...তুমি জিতেছো...কারণ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই তো ঠকিয়ে জিততে পেরেছো।’


লাল কালিতে লেখা একটি সংক্ষিপ্ত বার্তায় আত্মসম্মানের কথাও তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘শুধু মায়ায় পড়েছি বলে বারবার তোমার কাছে নত হই… তা না হলে যতটা সস্তা ভাবছো ততটা সস্তা আমি নই...!’


চিঠিগুলোর সঙ্গে ‘১২-০৭-২০২৬’ তারিখসংবলিত একটি পাতাও পাওয়া গেছে। সেখানে ঘুমানোর আগে কালেমা, দরুদ শরিফ, আয়াতুল কুরসি, ইস্তিগফারসহ বিভিন্ন ধর্মীয় আমল ও দোয়ার তালিকা লেখা রয়েছে।


উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরবর্তী সময়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে উদ্ধার হওয়া চিঠিগুলোর লেখক ও এর বিষয়বস্তু যাচাই করা হচ্ছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17813
Page of