logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৭:১৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
পুরুষ ও নারী বিভাগে বিজয়ী দুই দল যাবে বিভাগীয় পর্যায়ে

সুনামগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের জেলা পর্যায়ের চূড়ান্ত বাছাই সম্পন্ন

চ্যানেল জৈন্তা নিউজ ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৭:১৮ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৭:১৮ অপরাহ্ন
সুনামগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের জেলা পর্যায়ের চূড়ান্ত বাছাই সম্পন্ন

সেলিম মাহবুব, ছাতক:

তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক ও অপরাধমুক্ত সুন্দর সমাজ গড়ে তোলার লক্ষ্যে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর জেলা পর্যায়ের চূড়ান্ত বাছাই পর্ব। প্রতিযোগিতায় পুরুষ ও নারী বিভাগে একটি করে দল বিজয়ী হয়ে বিভাগীয় পর্যায়ে সুনামগঞ্জ জেলার প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেছে।


বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের নির্দেশনায় সারাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতার ধারাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১টায় সুনামগঞ্জ পুলিশ লাইন্স স্কুল মাঠে জেলা পর্যায়ের চূড়ান্ত বাছাই অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুজন সরকার।


এ সময় সুনামগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ এবং বিভিন্ন দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।


জেলা পর্যায়ের প্রতিযোগিতায় মোট ১২টি পুরুষ দল ও ৩টি নারী দল অংশগ্রহণ করে। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে পুরুষ ও নারী বিভাগে একটি করে দল বিজয়ী হয়। বিজয়ী দল দুটি এখন বিভাগীয় পর্যায়ে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ সুনামগঞ্জ জেলার প্রতিনিধিত্ব করবে।


প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও মেডেল বিতরণ করেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম।


আয়োজকদের মতে, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করা, মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি আরও সুদৃঢ় করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17771
Page of