logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০১:০৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সার্কিট হাউসের সামনে স্লোগান

সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতৃত্বে পলাশ

চ্যানেল জৈন্তা নিউজ ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০১:০৫ অপরাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০১:০৫ অপরাহ্ন
সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতৃত্বে পলাশ

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন কেন্দ্রীয় নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ পৌর শহরের সার্কিট হাউসের সামনে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটির নেতৃত্ব দেন সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা ছাত্রলীগের সদস্য মাহমুদুল হাসান পলাশ।


প্রত্যক্ষদর্শী ও প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, সকালে কয়েকজন নেতাকর্মী ব্যানার হাতে সার্কিট হাউসের সামনে আকস্মিকভাবে মিছিল বের করেন। এ সময় তাঁরা ‘রাজপথে প্রতিবাদ, রাজপথেই প্রতিরোধ’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলটি সেখান থেকে চলে যায়।


প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মিছিলে প্রায় ১৫ থেকে ২০ জন নেতাকর্মী অংশ নেন। ঘটনার বিষয়ে সুনামগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আরিফ উল্ল্যাহ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের বিষয়টি পুলিশের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। 


এদিকে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় প্রকাশ্যে মিছিল করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17707
Page of