logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

তাঁতীদলের সাথে সিলেট মহানগর বিএনপির মতবিনিময় ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে নতুন নেতৃত্বকে সামনে নিয়ে আসতে হবে . নাসিম হোসাইন

চ্যানেল জৈন্তা নিউজ ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৯ অপরাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৯ অপরাহ্ন
তাঁতীদলের সাথে সিলেট মহানগর বিএনপির মতবিনিময় ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে  নতুন নেতৃত্বকে সামনে নিয়ে আসতে হবে . নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপি'র সভাপতি নাসিম হোসাইন বলেছেন, কোনো অবস্থাতেই দলে কোনো ডেভিল ও সুবিধাবাদীদের স্থান দেওয়া হবে না। তাঁতী দলের আগামী কমিটি গঠনের ক্ষেত্রে যারা দুঃসময়ে রাজপথে বুক চিতিয়ে লড়াই করেছেন, সেই সব ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে মেধা ও শ্রম দিতে প্রস্তুত এমন নতুন নেতৃত্বকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। 

সিলেট মহানগর বিএনপির উদ্যোগে সিলেট মহানগর তাঁতী দলের নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার (০৯ সেপ্টেম্বর) নগরীর কাজীর বাজার তোপখানাস্থ মহানগর বিএনপির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নাসিম হোসাইন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে আরও বলেন, আজ আমরা এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার দেশের মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অভাবনীয় সাফল্য অর্জন করে চলেছে। এই সাফল্যের ধারাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এবং দলের হাতকে শক্তিশালী করতে তাঁতী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দলের আগামী দিনের কমিটি গঠনের রূপরেখা স্পষ্ট করে বলেন, যারা সুসময়ের কোকিল, দলের ক্রান্তিলগ্নে আড়ালে ছিল কিংবা ব্যক্তিগত স্বার্থে দল পরিবর্তনের ইতিহাস রাখে, তাদের জন্য আমাদের দরজা চিরতরে বন্ধ। আমরা একটি স্বচ্ছ, গতিশীল এবং নিবেদিতপ্রাণ নেতৃত্ব গড়ে তুলতে চাই, যা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করবে।

সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর তাঁতীদলের আহ্বায়ক কয়েস আহমদ, সদস্য সচিব আমিনুল হক বেলাল, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, আব্দুল জলিল, মুর্শেদ আহমদ, মুনিম আহমদ, উজ্জ্বল আহমদ, নজির আহমদ প্রমুখ। 

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17705
Page of