logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ৩১ আগস্ট ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জকিগঞ্জে পুলিশ দেখে ২ ব্যাগ ফেলে পালালেন যুবক, মিলল ১০০ বোতল এসকাফ

চ্যানেল জৈন্তা নিউজ ৩১ আগস্ট ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ৩১ আগস্ট ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন
জকিগঞ্জে পুলিশ দেখে ২ ব্যাগ ফেলে পালালেন যুবক, মিলল ১০০ বোতল এসকাফ

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ:

সিলেটের জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুটি কালো ব্যাগ ফেলে হাওরের দিকে পালিয়ে যায় এক ব্যক্তি। এ ঘটনায় পলাতক ব্যক্তিকে শনাক্ত করে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের লক্ষ্যে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল।


এসআই মোরশেদ আলম ও এএসআই রমজান আলীর নেতৃত্বে পুলিশের দলটি জকিগঞ্জ-সিলেট সড়কের মহিদপুর এলাকায় হাজী আব্দুল লতিফ মিয়ার বসতবাড়ির পূর্ব পাশের সড়কে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি তাঁর হাতে থাকা দুটি কালো ব্যাগ রাস্তায় ফেলে হাওরের দিকে দৌড়ে পালিয়ে যান।


পরে পুলিশ ব্যাগ দুটি তল্লাশি করে ১০০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করে।


জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


উল্লেখ্য, জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়েও জকিগঞ্জে মাদক উদ্ধারের একাধিক ঘটনা ঘটেছে। 

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17349
Page of