logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১০ জুলাই ২০২৬ ০৬:৪০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বিয়ানীবাজারে পুলিশের অভিযানে ১৯০০ পিস ইয়াবাসহ আটক ১

চ্যানেল জৈন্তা নিউজ ১০ জুলাই ২০২৬ ০৬:৪০ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১০ জুলাই ২০২৬ ০৬:৪০ অপরাহ্ন
বিয়ানীবাজারে পুলিশের অভিযানে ১৯০০ পিস ইয়াবাসহ আটক ১

বিয়ানীবাজার প্রতিনিধি:

সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।


পুলিশ জানায়, বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টা ১০ মিনিটে বিয়ানীবাজার থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার ২নং চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।


অভিযানকালে জসিম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি জকিগঞ্জ উপজেলার মাতার গ্রাম এলাকার তৈয়ব আলীর ছেলে।


গ্রেপ্তারের পর তার নিজ হেফাজতে থাকা ১০টি কালো রঙের বায়ুরোধক পলিথিন প্যাকেট থেকে মোট ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা।


পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16367
Page of