logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১০ জুলাই ২০২৬ ০২:৫১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)'র অভিযানে ১ কোটি ৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

চ্যানেল জৈন্তা নিউজ ১০ জুলাই ২০২৬ ০২:৫১ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১০ জুলাই ২০২৬ ০২:৫১ অপরাহ্ন
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)'র অভিযানে ১ কোটি ৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

সিলেট প্রতিনিধি:

সিলেট সীমান্তে পৃথক অভিযানে এক কোটি ৭ লাখ ৬১ হাজার ৩২৫ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য ও চোরাচালান কাজে ব্যবহৃত তিনটি পিকআপ জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।


বুধবার (৮ জুলাই) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেটের জকিগঞ্জ উপজেলার লক্ষীবাজার বিওপির পৃথক বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ হাজার ২০০ কেজি ভারতীয় জিরা, ২ হাজার কেজি চা-পাতা এবং চোরাচালানে ব্যবহৃত তিনটি বাংলাদেশি ডিআই পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামাল ও যানবাহনের মোট সিজারমূল্য ১ কোটি ৪ লাখ টাকা।


এছাড়া ৮ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার জৈন্তাপুর, সুরাইঘাট এবং লোভাছড়া বিওপির পৃথক আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৭১৮ কেজি ভারতীয় চিনি, একটি মহিষ, ১০২ কেজি চা-পাতা এবং ৮৬ বিরা পান জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ৩ লাখ ৬১ হাজার ৩২৫ টাকা।


দুই দিনের পৃথক অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট সিজারমূল্য ১ কোটি ৭ লাখ ৬১ হাজার ৩২৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।


জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16363
Page of