logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৭ জুন ২০২৬ ০৯:০৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
নিহত বিরেণ পাত্রের পরিবারের জন্য খসরু ফাউন্ডেশনের ১০ হাজার টাকা অনুদান

নিহত বিরেণ পাত্রের পরিবারের পাশে খসরু ফাউন্ডেশন, ১০ হাজার টাকা অনুদানের ঘোষণা

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ জুন ২০২৬ ০৯:০৬ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ জুন ২০২৬ ০৯:০৬ অপরাহ্ন
নিহত বিরেণ পাত্রের পরিবারের পাশে খসরু ফাউন্ডেশন, ১০ হাজার টাকা অনুদানের ঘোষণা

নিউজ ডেস্ক : সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম চটি গ্রামের দুর্ঘটনায় নিহত বিরেণ পাত্রের পরিবারের জন্য ১০ হাজার টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন জৈন্তাপুর উপজেলায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য বিশিষ্ট সমাজসেবী ও আব্দুল গফফার চৌধুরী খসরু ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল গফফার চৌধুরী খসরু। 


শনিবার এ অনুদানের ঘোষণা দেওয়া হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক দায়িত্ববোধ থেকে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতেই এ আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

শীঘ্রই ফাউন্ডেশনের প্রতিনিধিগণ নিহতের পরিবারের কাছে সহায়তা পৌছে দিবেন।


উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে গতকাল শুক্রবার দুপুরে  ফ্রান্স দলের সমর্থনে প্রায় ৬০ ফুট উঁচু একটি গাছে পতাকা টানাতে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন বিরেণ পাত্র। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16199
Page of