logo
চ্যানেল জৈন্তা নিউজ
সারাদেশে ২২ জুন ২০২৬ ০৫:০৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

দিমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী ডা. জাহিদ হোসেন

চ্যানেল জৈন্তা নিউজ ২২ জুন ২০২৬ ০৫:০৯ অপরাহ্ন সারাদেশে
চ্যানেল জৈন্তা নিউজ ২২ জুন ২০২৬ ০৫:০৯ অপরাহ্ন
দিমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী ডা. জাহিদ হোসেন

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের (দিমেকহা) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন এমপিকে মনোনয়ন দেওয়া হয়েছে। একই কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।


গত ১৫ জুন ২০২৬ তারিখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ মনোনয়নের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষর করেন।


উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ চিকিৎসাসেবা প্রতিষ্ঠান দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন হাজারো রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।


সংশ্লিষ্টদের প্রত্যাশা, মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন ও এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে হাসপাতালের চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। বিশেষ করে জনবল সংকট নিরসন, আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং রোগীদের ভোগান্তি কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।


দিনাজপুরসহ আশপাশের বিভিন্ন জেলার সাধারণ মানুষ এই হাসপাতালের ওপর নির্ভরশীল। নতুন নেতৃত্বের মাধ্যমে হাসপাতালটি আরও আধুনিক, কার্যকর ও সেবাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল।


এদিকে নতুন সভাপতি ও সহ-সভাপতিকে অভিনন্দন জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, হাসপাতালের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে তাদের অভিজ্ঞতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16116
Page of