logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ২০ জুন ২০২৬ ১১:৩০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জকিগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চ্যানেল জৈন্তা নিউজ ২০ জুন ২০২৬ ১১:৩০ অপরাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ২০ জুন ২০২৬ ১১:৩০ অপরাহ্ন
জকিগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার একটি স্থানীয় হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জালাল উদ্দীন এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ছরওয়ার হোসেন।


প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেন, “জুলুম-নির্যাতন করে অতীতেও কেউ জামায়াতে ইসলামীকে নিঃশেষ করতে পারেনি, আগামীতেও পারবে না ইনশাআল্লাহ। আল্লাহর সাহায্য নিয়ে কর্মীদের মাঠে-ময়দানে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। আগামী দিনের সব ধরনের নির্বাচনে ভালো ফলাফলের লক্ষ্যে এখন থেকেই সংগঠিতভাবে কাজ করতে হবে।”


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ সৈয়দ মাওলানা ফয়জুল্লাহ বাহার এবং জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম।


এছাড়াও বক্তব্য দেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেলওয়ার লস্কর, কর্মপরিষদ সদস্য মাওলানা জামিল আহমদ চৌধুরী মুহিব, ডা. গোলাম কিবরিয়া, মাওলানা এনামুল হক, হারুনুর রশিদ, আবু রুশদ মো. ইকবাল, বেলাল আহমদ, যুবনেতা মিজানুর রহমান, মাওলানা শাহরিয়ার হোসেন শহীদ এবং শাহীন আহমদসহ উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16084
Page of